ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ফাইন ফুডস ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
বিজনেস আই/