ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বিমা খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে বিমা খাতের শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রগতি ইন্স্যুরেন্স
বুধবার কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৬ টাকা ২০ পয়সা থেকে ৭২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৮৭ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৬ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৯০ পয়সা থেকে ৫২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা থেকে ৬৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৫.৮৬ পয়সা বা শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ৫৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা থেকে ৬২ টাকা পরযন্ত লেনদেন হয়।
পিপলস ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৭০ পয়সা বা ৪.৯১ শতাংশ দর বেড়ে তালিকার ৮ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা থেকে ৪১ টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।
এছাড়া পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/