ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৮ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৭৪টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৮ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- হামিদ ফেব্রিক্স, রিং শাইন টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার লিজিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হামিদ ফেব্রিক্স

আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৯০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রিং শাইন টেক্সটাইল

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ন্যাশনাল ব্যাংক

কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ২.৭৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৩০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ’জেড’ ক্যাটাগরির প্রিমিয়ার লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজর ৮.১৬ শতাংশ, সি অ্যঅন্ড এ টেক্সটাইলের ৭.১৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৬.৬৬ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৬.৬৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ