ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ২৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৯৫৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং ১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ১৭ কোটি ৪৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৩৩ লাখ, লাভেলো আইসক্রিম ১২ কোটি ৯২ লাখ, বারাকা পতেঙ্গা ১১ কোটি ৮৯ লাখ, সিটি ব্যাংক ১১ কোটি ৬ লাখ, সিমটেক্স ১০ কোটি ৭৬ লাখ ও আফতাব অটোস ৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/