ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ন্যাশনাল ব্যাংক ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ফাইন ফুডস ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/