ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২২৭টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৯ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স, ফারইস্ট ইসলামী লাইফ, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ন্যাশনাল ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক, মাইডাস ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস, ম্যাকসন্স স্পিনিং ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পিপলস লিজিং
আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা থেকে ১ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট ইসলামী লাইফ
’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর পয়সা বা ১ টাকা ৯০ পয়সা বা ৭.৭৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৫ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইন্টারন্যাশনাল লিজিং
কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬৫ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ’জেড’ ক্যাটাগরির ন্যাশনাল ব্যাংকের ৭.৬৯ শতাংশ,মেঘনা কনডেন্সড মিল্কের ৬.৭৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.১২ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৫.৯৩ শতাংশ, এবি ব্যাংক ৫.৭৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৫৪ শতাংশ ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















