পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৫ নভেম্বর), মঙ্গলবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি হচ্ছে- ওয়াটা কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, কুইন সাউথ টেক্সটাইল ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৬ নভেম্বর, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর, বহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















