দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান সম্প্রতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান হিসাবে আইসিবি ইসলামী ব্যাংকে যোগদান করেছেন।
প্রথিতযশা এই ব্যাংকার এর পুর্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির মতো দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে প্রধান কার্যালয় ও শাখাগুলো তে বিভাগীয় প্রধান, সহ-বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও ডিপার্টমেন্ট ইনচার্জ হিসাবে অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপনা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনা, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং ডিভিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলাধীন কাথারিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।