ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

লেনদেনে সেরা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির আজ ২০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ২৯৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং ১৩ কোটি ৫০ লাখ, রানার অটোমোবাইলস ১২ কোটি ৬৬ লাখ, আফতাব অটো ১২ কোটি ৫১ লাখ, মনোস্পুল বাংলাদেশ ১২ কোটি ১৭ কোটি, শাহজিবাজার পাওয়ার ১২ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স ১১ কোটি ২০ লাখ ও লাভেলো আইসক্রিম ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ