পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ট্রাস্ট্রি এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর ফান্ডটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/



















