ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবরেটরিজের ১ কোটি ৬৮ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ২ কোটি ৬৯ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/