ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, ইনটেক অনলাইন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আইএফআইসি ব্যাংক

সোমবার কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ১০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার  ৩ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

কুইন সাউথ

কোম্পানিটির ১ টাকা বা ৯.৯০  শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা  ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা পরযন্ত লেনদেন হয়।

ইনটেক

কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৮০ পয়সা থেকে  ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা পয়সা থেকে ৪৭ টাকা ৪০  পয়সা পরযন্ত লেনদেন হয়।

এস.আলম

কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৬ শতাংশ দর বেড়ে  তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ১০ পয়সা থেকে ১৬ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৩০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া  খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯.৩৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ