পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৪ নভেম্বর), সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি হচ্ছে- ফু-ওয়াং সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল টিউবস, জুট স্পিনার্স, সেন্ট্রাল ফার্মা, জিবিবি পাওয়ার লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৫ ও ২৬ নভেম্বর। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ও ২৭ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















