পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি সোমবার, ২৪ নভেম্বর শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, মনোস্পুল বাংলাদেশ, আর্গন ডেনিম, মাগুরা মাল্টিপ্লেক্স, ম্যারিকো, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ড, বিডি অটোকার্স, ইভিন্স টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ড্যাফোডিল কম্পিউটার্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ ২৩ নভেম্বর, রবিবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামীকাল সোমবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।
বিজনেস আই/



















