ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

মেয়াদ শেষ হচ্ছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দশ বছর পূর্ণ হবে আগামী  ২৩ ডিসেম্বর,২০২৫। ফান্ডটির অ্যাসেট ম্যানেজমেন্ট ক্লোজ –ইন্ড থেকে ওপেন ইন্ডে রুপান্তরের সিদ্ধান্ত না নেওয়ায় ওইদিন ফান্ডের মেয়াদ শেষ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজারে ফান্ডটির সর্বশেষ লেনদেন হবে আগামী ২২ ডিসেম্বর, সোমবার। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর, মঙ্গলবার।

যেসব ইউনিটধারীদের কাছে ফান্ডটির ইউনিট আছে রেকর্ড ডেটের দিন তারা ফান্ডের উইন্ডিং আপ প্রক্রিয়া সম্পন্ন করার পর সকল পেইমেন্টের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ