ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ৪ ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ব্যাংক।

কোম্পানিগুলো হচ্ছে- আ ল-আরাফাহ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসি।

আলআরাফাহ ইসলামী ব্যাংক

রবিবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এবি ব্যাংক

কোম্পানিটির ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়ে  তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ৩০ পরযন্ত লেনদেন হয়।

আইএফআইসি ব্যাংক

কোম্পানিটির ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৪০ পয়সা থেকে ৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

এনআরবি ব্যাংক

কোম্পানিটির ৫০ পয়সা বা ৮ দশমিক ৪৭ শতাংশ দর বেড়ে  তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৯০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৯০ পয়সা থেকে ১৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ