ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, রেল যোগাযোগ বন্ধ

ভারী বর্ষণে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। দেশটির নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে বন্যার পরিস্থিতির অবনতি শুরু হয়, যার ফলে লাখ লাখ বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে।

থাইল্যান্ডের দক্ষিণের হাত ইয়াই প্রদেশে মাত্র তিন দিনে ৫৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিশাল এলাকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অভাব দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। নিরাপত্তাজনিত কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ড স্টেট রেলওয়ে (এসআরটি) ঘোষণা করেছে যে হাট ইয়াই ও সঙখলা জেলার কিছু অংশে তীব্র বন্যার কারণে রেলপথে পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণাঞ্চলের ১০টি ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই স্থগিতাদেশ ২২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চলবে। ক্ষতিগ্রস্ত সমস্ত যাত্রী সম্পূর্ণ টিকিট ফেরতের জন্য আবেদন করতে পারবে।

শনিবার স্থানীয় সময় বিকেলে প্রদেশটির ১৬টি জেলার মধ্যে ১৩টিকে দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ