পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি-১।
কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিজনেস আই/



















