ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে, বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকার

আগের সপ্তাহের বড় পতনের ধাক্কা কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ  হয়েছে। ডিএসইর টাকার অংকে লেনদেন ও বাজার মূলধন দুটোই ইতিবাচক অবস্থানে ফিরেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি ৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি ৫৪ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে শতাংশ বা ৭ হাজার ৮১৯ কোটি ৫৩ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ২১৫ কোটি ৯০ লাখ  টাকার লেনদেন কমেছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বা ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬.৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৪১.৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে ৪টির এবং অপরবর্তিত রয়েছে ১৮টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ