সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮টি কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, বাটা সু, স্কয়ার টেক্সটাইল ও এসিআই পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৬.৪১ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩২ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে ২৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ লভ্যাংশ দিয়েছে।
ফারইস্ট নিটিং
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৫.২৫ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ১৫ টাকা দরে লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মতিন স্পিনিং
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫.৬৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে ৪৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
স্কয়ার ফার্মা
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫.৬৮ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২১৩ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ২০১ টাকা লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সাল শেয়ারহোল্ডরদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এ ছাড়া ‘এ’ ক্যাটাগরির বাটা সু কোম্পানির ৩.৪৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬১ শতাংশ ও এসিআইয়ের ২.৪৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/