ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৩ নভেম্বর), রবিবার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি হচ্ছে- রানার অটোমোবাইলস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট, এটলাস বাংলাদেশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৪ ও ২৫ নভেম্বর। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে   ২৫ ও ২৬  নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ