পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লেনদেন আগামী ২৩ নভেম্বর, রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ইভিন্স টেক্সটাইল, বিডি অটোকার্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ড, ম্যারিকো, মাগুরা মাল্টিপ্লেক্স, আর্গন ডেনিম, মনোস্পুল বাংলাদেশ, বিডিকম অনলাইন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ২৪ নভেম্বর, সোমবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।

বিজনেস আই/


















