পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি বৃহস্পতিবার,২০ নভেম্বর শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, সাফকো স্পিনিং, বসুন্ধরা পেপার মিল, এসিআই, এসিআই ফরমুলেশন, ডরিন পাওয়ার, নাভানা ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, শাশা ডেনিম, টেকনো ড্রাগ, অগ্নি সিস্টেমস, বেঙ্গল উইন্ডসোর, বারাকা পতেঙ্গা, লিগ্যাসি ফুটওয়্যার, সায়হাম, কটন, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ ১৯ নভেম্বর, বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।



















