ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে প্রকৌশল খাতের ৫ কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইলস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, বিবিএস, আফতাব অটোস ও ইফাদ অটোস পিএলসি।
রানার অটোমোবাইলস
বুধবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৯০ পয়সা থেকে ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নাহি অ্যালুমিনিয়াম
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিবিএস
কোম্পানিটির ৭০ পয়সা বা ৮.৮৬ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আফতাব অটো
কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৭.১৮ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৮ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৬০ পয়সা থেকে ৪২ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইফাদ অটোসের ৭.১৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/