ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩৬ কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির ৭ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাটা সু, একমি ল্যাবরেটরিজ, নিটল ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমটেক্স
আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা কমে টপটেন লুজার তালিকার দিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৭০ পয়সা থেকে ৩১ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৪ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ২০ পয়সা থেকে ২৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২১ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বাটা সু
কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা বা ৩.৮৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৯০ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭৯০ টাকা থেকে ৮২৬ টাকা পরযন্ত লেনদেন হয়
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭২৫ টাকা থেকে সর্বোচ্চ ৯৩৬ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ’এ’ ক্যাটাগরির একমি ল্যাবরেটরিজের ২ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ১.৫৭ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১.৫১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















