ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

৩১০ কোম্পানির দর বৃদ্ধি, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১০ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৪ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১০টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে  ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ