পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিংশাইন টেক্সটাইলের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কোম্পানিটি চেয়ারম্যান হিসেবে সুং চুং ইয়াও কে নিয়োগ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে
সূত্র জানায়, ’জেড’ ক্যাটাগরির রিং শাইন ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা। পরিশোধিত মূলধন রয়েছে ৫০০ কোটি ৩১ লাখ টাকা।
আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি।
বিজনেস আই/