ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

লাভেলো আইসক্রিম ৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-মুন্নু সিরামিক ১ কোটি ২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৫৪ লাখ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ