ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, ইনটেক লিমিটেড, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, শাইনপুকুর সিরামিকস ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
এম.এল ডাইং
মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৩০ পয়সা থেকে ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৭০ পয়সা থেকে ১২ টাকা পরযন্ত লেনদেন হয়।
ইনটেক
কোম্পানিটির ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিবিএস
কোম্পানিটির ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৩০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিবিএস কেবলস
কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইন্ট্রাকোর ৮.৪১ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৮.০৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/