পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএ+’।
নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিজনেস আই/



















