ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে দুই কোম্পানির শেয়ারে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। কোম্পানিগুলো বিক্রেতাশূন্য থাকায় হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, সোমবার বেলা ১২টা ৩৯ মিনিট পরযন্ত ডিএসইতে ফারইস্ট ফাইন্যান্সের স্ক্রিনে ২৩ হাজার ৪৬২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৩ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২৩ হাজার ৮১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

বিজনেস আই/


















