পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (১৮ নভেম্বর), মঙ্গলবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি হচ্ছে- ভিএফএস থ্রেড ডাইং, কে অ্যান্ড কিউ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, জিকিউ বলপেন, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইডস, কোহিনুর কেমিক্যাল, হাওয়া ওয়েল টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১৯ ও ২০ নভেম্বর। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ও ২১ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/