ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, শার্প ইন্ডাস্ট্রিজ ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ইনটেক
সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস
কোম্পানিটির ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮০ টাকা ২০ পয়সা থেকে ৮৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শার্প ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির ১ টাকা বা ৯.৮০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৩০ পয়সা থেকে ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ২৯ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।
সিলকো ফার্মা
কোম্পানিটির ১ টাকা বা ৮.৬২ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/