ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিকালে ২ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলো হলো-সিলকো ফার্মা ও দেশ গার্মেন্টস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মা ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

আর দেশ গার্মেন্টস জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ