ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শুরু হয়েছিল। তবে শেষ পরযন্ত বাজারকে বড় পতনের হাত থেকে রক্ষা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ ৬ কোম্পানি। এর ফলে আজ ডিএসই প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক, রেনাটা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির অবদান ৫.০৯ পয়েন্ট। কোম্পানিটির আজ ১০ টাকা ৩০ পয়সা বা ৭.৬৬ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লাফার্জহোলসিম
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। কোম্পানিটির অবদান ৩.৪২ পয়েন্ট। কোম্পানিটির আজ ২ টাকা ২০ পয়সা বা ৪.৭৭ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংক আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ১.৯৯ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
সূচক বৃদ্ধিতে অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন হাইটেক ১.৬৬ পয়েন্ট, রেনাটা ১.৪১ পয়েন্ট ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১.০৭ পয়েন্ট অবদান রেখেছে।
বিজনেস আই/