বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.৭৮ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৬ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্সের ৮ কোটি ৯৫ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৬৯ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ৫০ লাখ, ডমিনেজ স্টিল ৮ কোটি ৫০ লাখ, মনোস্পুল বাংলাদেশ ৮ কোটি ৪২ লাখ, খান ব্রাদার্স ৭ কোটি ৬৫ লাখ ও রানার অটোমোবাইলস ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















