ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন

স্কয়ার ফার্মার আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ৩৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭ টাকা ৫০  পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ