ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন

ওয়ালটনের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৪৮%

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ২ টাকা ৩৭ পয়সা বা ৪৮ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯৬  টাকা ৬৭ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ