ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক,সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
সোমবার কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৩.৫৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শাহজিবাজার
কোম্পানিটির ৯০ পয়সা বা ১.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা ৭০ পয়সা থেকে ৪৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩০ পয়সা বা ৯৬ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৭০ পয়সা থেকে ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দশমিক ৯৩ শতাংশ, প্রাইম ব্যাংকের দশমিক ৭৬ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের দশমিক ৫৯ শতাংশ, সিট জেনারেল ইন্স্যুরেন্সের দশমিক ৪০ শতাংশ, রহিম টেক্সটাইলের দশমিক ৩২শতাংশ ও ওয়ালটন হাইটেকের দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/