পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস ব্লেন্ডার্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ নভেম্বর বিকাল ৫টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/