বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভবিষ্যৎ নির্বাচনী পরিবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।



















