পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪৫ শতাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ৭০ পয়সা বা ৪৫ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ১২ পয়সা।
বিজনেস আই/