পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি ফিনল্যান্ডের বাজারে প্রথমবার এমানডিন ক্যাপসুল সফলভাবে চালু করেছে। একইসাথে কোম্পানিটি ডেনমার্ক, সুইডেন এবং নরওয়েতে ওষুধটি সফলভাবে সরবরাহ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রেনাটার পণ্যটি ইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে তৈরী, যা পার্কিসনস রোগের চিকিৎসার জন্য নির্দেশিত। ওষুধটি একক থেরাপি বা লেভোডোপার সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে।
কোম্পানিটি জানায়, এই ওষুধটি উদ্ভাবন বিশ্বব্যাপী রেনাটার ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরী করবে। এটি ইউরোপ জুড়ে এর উপস্থিতি জোরদার করবে এবং বিশ্বব্যাপী উচ্চমানের, সহজলভ্য ওষুধ সরবরাহের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।
বিজনেস আই/



















