ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ন

ইবনে সিনার আয় বেড়েছে ১৬০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১৬০.২৯ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ০৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ৪ টাকা ৩৬ পয়সা বা ১৬০.২৯ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩২ টাকা ৬৭ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ