ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:২৪ পূর্বাহ্ন

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের বোর্ড সভা ১৮ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ