ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন

আজও লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির আজ ১৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৯৫৪ বার হাতবদল হয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ৬৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৬ কোটি ৮৮ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৬৪ লাখ, মনোস্পুল বাংলাদেশ ৬ কোটি ২২ লাখ, রানার অটো মোবাইলস ৬ কোটি ১২ লাখ, ডমিনেজ স্টিল ৫ কোটি ৮২ লাখ ও শাহজিবাজার পাওয়ার ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ