ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৫ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৫ কোটি ৮৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ২৭৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১৪০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/