ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

সাড়ে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন তাদের উৎপাদন বাড়াতে চায়। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ সাড়ে ২০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কারখানা সম্প্রসারণের অংশ হিসাবে নারয়নগঞ্জের রূপগঞ্জে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে যাচ্ছে। কোম্পানিটি আশা করছে, এই প্রকল্পের কাজ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে।

কোম্পানিটি আরও জানায়, তাদের আইভি ফ্লুয়েডস উৎপাদন সম্প্রসারণের পর ৩০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়বে। অতিরিক্ত পণ্য বিক্রির পর কোম্পানিটির প্রায় সাড়ে ২৫ কোটি টাকা রাজস্ব বাড়বে। এই সম্প্রসারণ পুরো কোম্পানির মুনাফা বৃদ্ধি করবে। ওরিয়ন ইনফিউশন পুরো বিনিয়োগ নিজস্ব অর্থায়নে করবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ