ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্যাংক এশিয়া ১ কোটি ৪৩ লাখ ও ডমিনেজ স্টিল ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ