ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

পাওয়ার গ্রীডের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’এ’ থেকে ’জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে ’জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ ও ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা না করায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আজ থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ